Bwrdd Yr Iaith Gymraeg - The Welsh Language Board

ওয়েলশ ল্যাংগুয়েজ বোর্ডের ওয়েবসাইটে স্বাগতম, যেটিতে ওয়েলস্, ওয়েলশ ভাষা এবং ওয়েলস্-এ এবং তার বাইরে বোর্ডের কাজ সম্পর্কে প্রয়োজনীয় এবং কৌতুহলোদ্দীপক তথ্যগুলি দেওয়া হয়েছে৷

বোর্ড হল 1993 সালে ওয়েলশ ল্যাংগুয়েজ এক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত একটি বিধিবদ্ধ সংস্থা, এর লক্ষ্য হল ওয়েলশ ভাষার ব্যবহার সহজতর করা এবং এই ভাষাটির প্রসার ঘটানো৷ এটি যে সকল বিভিন্ন উপায়ে করা হয় তা এই সাইটটি প্রদর্শন করে৷ এতে আরও দেখানো হয়েছে কীভাবে আপনি একজন ব্যক্তি, কোম্পানি বা সংস্থা হিসাবে একটি দ্বিভাষিক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই ভাষাটি ব্যবহার করতে পারেন৷

একাধিক ভাষায় কথা বলা খুবই স্বাভাবিক - বস্তুতঃ পৃথিবীর জনসংখ্যার 60% এরও বেশি দুটি ভাষায় কথা বলতে পারেন৷ আপনি যদি ওয়েলশ ভাষা শিখতে চান তবে আপনার শিশুকে ওয়েলশ ভাষায় শিক্ষা দিন৷ যদি আপনি স্কুলে অথবা কলেজে এই ভাষা সংক্রান্ত কোনো প্রকল্পে কাজ করে থাকেন অথবা আপনি যদি শুধু ওয়েলস্ এবং দ্বিভাষিকতা সম্পর্কে আরও জানতে চান, তবে এই সাইটে আপনি প্রশ্নের উত্তর পাবেন৷

বোর্ড বিশ্বাস করে যে যেসব গোষ্ঠীতে অপেক্ষাকৃত কম ব্যবহৃত অথবা সংখ্যালঘুদের ভাষায় কথা বলা হয় সেখানে একে অপরের অভিজ্ঞতা থেকে শেখা যায় এবং যাঁরা এই ভাষাগুলি প্রসারের কাজ করছেন আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করতে উত্সুক৷ আপনি যদি আমাদের কাজ সম্বন্ধে আরও জানতে চান তবে [email protected] -এ একটি ই-মেল পাঠান৷

ইংরেজিতে জানতে চাইলে এখানে ক্লিক করুন
ওয়েলশ-এ জানতে চাইলে এখানে ক্লিক করুন